শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁয়ে সড়ক ভাঙনে জনদুর্ভোগ, ব্যবস্থা নিলেন পৌর প্রশাসক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:২৩ AM
সোনারগাঁয়ে সড়ক ভাঙনে জনদুর্ভোগ, ব্যবস্থা নিলেন পৌর প্রশাসক

সোনারগাঁয়ে সড়ক ভাঙনে জনদুর্ভোগ, ব্যবস্থা নিলেন পৌর প্রশাসক

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার উদ্ববগঞ্জ বটতলা থেকে সোনারগাঁও জি.আর. স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন পৌরবাসী।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী ফ্রেস, আমান সিমেন্ট ও মার্সফিট লিমিটেডসহ বিভিন্ন কোম্পানির ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা মালবাহী গাড়ি আটকে রেখে বিক্ষোভ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনারগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। তিনি বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং দুদিনের সময় চেয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

তার আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী। প্রতিশ্রুতি অনুযায়ী, মাত্র দুই ঘণ্টার মধ্যেই রাস্তায় মেরামতের মালামাল পাঠানো হয় এবং সড়ক সংস্কারের কাজ শুরু হয়।

পৌরবাসী প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, সড়কটি স্থায়ীভাবে সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   সড়ক ভাঙন   পৌর প্রশাসক  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close