শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:২৩ AM

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে এই জামাত স্থানান্তরিত হয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ জুন) সরকারের তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে আরও জানানো হয়, জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাত সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ঈদের প্রধান জামাত সরাসরি সম্প্রচার করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পাঁচটি জামাতের সময়সূচি হলো:

প্রথম জামাত: সকাল ৭টা

দ্বিতীয় জামাত: সকাল ৮টা

তৃতীয় জামাত: সকাল ৯টা

চতুর্থ জামাত: সকাল ১০টা

পঞ্চম ও শেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোর জামাতের সময়সূচি ও দেশের অন্যান্য বড় শহরের ঈদ জামাতের তথ্য ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি চ্যানেলগুলোর মাধ্যমে প্রচার করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close