বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোর ধাক্কা, বাবাসহ দুই ছেলে নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:২০ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৬:৩০ PM
টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোর ধাক্কা, বাবাসহ দুই ছেলে নিহত

টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোর ধাক্কা, বাবাসহ দুই ছেলে নিহত

টাঙ্গাইলে বাসাইলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। জানা যায়, আহতরা ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছিলেন।

নিহতরা হলেন- রাতুল (২৪), তার সহোদর অতুল (১৪) এবং তাদের বাবা আমজাদ (৫০)। তারা শেরপুর সদরের কামারচর এলাকার বাসিন্দা।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘রাত থেকেই মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। পরে সকাল ৯ টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যায়।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় গাড়ির চালক ও আমজাদের স্ত্রীসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ গোড়াই হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাবাসহ দুই ছেলে নিহত   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close