বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাগেজে ৪৭ বিষধর সাপ, মুম্বাই বিমানবন্দরে আটক ভারতীয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:০২ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৮:২২ এএম
লাগেজে ৪৭ বিষধর ভাইপার সাপ, মুম্বাই বিমানবন্দরে আটক ভারতীয়

লাগেজে ৪৭ বিষধর ভাইপার সাপ, মুম্বাই বিমানবন্দরে আটক ভারতীয়

ভারতের মুম্বাই বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে উদ্ধার করা হয়েছে বিষধর সাপ ও বিরল প্রজাতির কয়েকটি সরীসৃপ। ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১ জুন) মুম্বাই বিমানবন্দরে ঘটনাটি ঘটে। আটক ব্যক্তি ভারতীয় নাগরিক হলেও তার নাম প্রকাশ করা হয়নি। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন। খবর বিবিসি’র।

কাস্টমস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে রঙিন ছবিসহ জানায়, ওই যাত্রীর লাগেজ থেকে তিনটি স্পাইডার-টেইল হর্নড ভাইপার, পাঁচটি এশিয়ান লিফ টার্টল এবং ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া প্রাণীগুলো ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় জব্দ করা হয়েছে। তবে সরীসৃপগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

ভারতের আইনে নির্দিষ্ট কিছু বিপন্ন বা সুরক্ষিত প্রজাতির প্রাণী আমদানি নিষিদ্ধ। যদি কেউ এই ধরনের প্রাণী আনতে চান, তবে তাকে অবশ্যই সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় পারমিট নিতে হয়।

প্রায় সময়ই ভারতীয় বিমানবন্দরগুলোতে বিপজ্জনক বা নিষিদ্ধ বন্যপ্রাণী পাচারের চেষ্টা রুখে দেন কাস্টমস কর্মকর্তারা।

এ বছরের জানুয়ারিতে দিল্লি বিমানবন্দরে এক কানাডিয়ান নাগরিকের লাগেজ থেকে কুমিরের খুলি, আর ফেব্রুয়ারিতে মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে পাঁচটি বিপন্ন সিয়ামাং গিবন উদ্ধার করা হয়। এগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার গহিন জঙ্গলে পাওয়া যায় এবং আইইউসিএনের বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে।

এর আগেও ২০১৯ সালে চেন্নাই বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে হর্নড পিট ভাইপার, ইগুয়ানা, গেছো ব্যাঙসহ ৩০টিরও বেশি বিরল প্রাণী উদ্ধার করে কাস্টমস।

বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে কাস্টমসের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মুম্বাই   বিমানবন্দ   সাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close