বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আজও ‘ইশরাক ইশরাক’ স্লোগান, নগর ভবনে সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:৫৯ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ২:০১ PM

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্পোরেশনের কর্মচারীরা ও তার অনুসারীরা। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকেই রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয়ে ভিড় জমাতে থাকেন আন্দোলনকারীরা।

‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ একত্রিত হয়ে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের গেটেও তালা দেওয়া হয়। এতে নগর ভবনের সকল সেবা কার্যক্রম আজও সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

নগর ভবনের ভেতরের সিঁড়িতে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার দাবিতে একটানা স্লোগান দিতে থাকেন। স্লোগানে একাধিকবার ধ্বনিত হয়— "ইশরাক, ইশরাক", যা পুরো নগর ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর নিতে বিকেল ৩টার দিকে নগর ভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের। তার আগমন ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  স্লোগান   নগর ভবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close