বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাগুরায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৩৮ পিএম
 নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

মাগুরা সদর উপজেলায় "উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” পাট অধিদপ্তরের অধীনে নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাগুরা সদর উপজেলা প্রশাসন এবং মাগুরা সদর পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আয়োজনে কর্মশালা করা হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় ৭৫ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন, আর রবি-১ ও ৯৮৯৭ তোষা জাতের পাট ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ, মনিটরিং সহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান। এছাড়াও ভিডিও কলে কৃষকদের সাথে কথা বলেন ঢাকা পাট অধিদপ্তর যুগ্ম মহাসচিব ও মহাপরিচালক (দায়িত্ব) সত্যকাম সেন।

মাগুরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবউল ইসলাম বলেন, “পাট চাষ করতে বদ্ধ মিক্সার স্প্রে করতে হবে। তুঁতে ৩৫৭ গ্রাম, চুন ৩৫৬ গ্রাম ও পানি ১৮ লিটার নিয়ে মিশ্রিত করলে কালার হবে আকাশী রংয়ের, এটা পাটের জমিতে ছত্রাক নাশক হিসেবে কাজ করে।”

নির্বাচিত পাট প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তোজাম্মেল হোসেন, মাগুরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবউল ইসলাম, মাগুরা সদর পাট উন্নয়ন কর্মকর্তা উপসহকারী মো. মমিনুজ্জামান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাট   মাগুরা   চাষী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close