প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:১৫ পিএম

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৩৭টি গরু জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৩৭টি গরু জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটলিয়ানের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় বিজিবির টহল টিম উপজেলার থিমছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় চোরাকারবারিরা চোরাই পথে আনা ৩৭টি গরু জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে গরুগুলো ফেলে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, অভিযানের খবর টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়েছে। তবে তাদের ধরতে অভিযান চলমান আছে। গরুগুলো বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলামে দেয়া হবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস