প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৩০ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৯:৩৪ PM

হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতিসহ ২৩টি মামলার পলাতক আসামি এবং কক্সবাজারের কুখ্যাত সন্ত্রাসী ‘আবছার গ্রুপ’-এর প্রধান নুরুল আবছার ওরফে আবছারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার আবছার (২৯) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. রশিদ ওরফে রশিদ ড্রাইভার-এর ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল সোমবার (২ জুন) বিকেলে কক্সবাজার পৌরসভার রুমালিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আঞ্চলিক পর্যায়ের চাঞ্চল্যকর অপরাধী নুরুল আবছারকে ১টি বিদেশি পিস্তল, ১টি ছুরি ও ২টি ব্ল্যাংক চেকসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আবছারের বিরুদ্ধে একাধিক হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতিসহ মোট ২৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল এবং এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করতো।
স্বদেশ প্রতিদিন/কেএইচ