বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’      ● চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি      ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন      ● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      
দেশের বিভিন্ন আদালতের ২৫২ বিচারককে একযোগে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:০৮ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৯:৩৪ PM

সারা দেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ, এফ, এস, গোলজার রহমানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার ৩০ জন জেলা ও দায়রা জজ এবং সম পদ মর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সম পদমর্যাদার ৩৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, যুগ্ম জেলা ও দায়রা জজ ও সম পদ মর্যাদার ২২ জন বিচারক এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ এবং সম পদ মর্যাদার ১৬২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ৩ জুন বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ সালের বেতন স্কেলের তৃতীয় গ্রেডে ৫৪৩৭০-৭৪৪৬০ টাকা বেতনস্কেলে সিনিয়র সহকারী জজ পদ হতে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এসব বিচারকগণকে জেলা ও দায়রা জজ/চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে মঙ্গলবার (৩ জুন) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

তবে তাদের মধ্যে একজন বিচারককে মাতৃত্বকালীন ছুটি শেষে জেলা ও দায়রা জজ কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালিকা-১


তালিকা-২


স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সুপ্রিম   কোর্ট   পরামর্শক্রমে   বাংলাদেশ   জুডিসিয়াল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close