বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      
ভিজিএফ চাল বিতরণে অনিয়ম মেঘনায়
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:৫১ পিএম
ভাওরখোলা ইউনিয়ন পরিষদ

ভাওরখোলা ইউনিয়ন পরিষদ

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২ জুন) চাল বিতরণের সময় উপস্থিত সুবিধাভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক ভিজিএফ কার্ডধারীকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়ার কথা। তবে সরেজমিনে উপস্থিত সুবিধাভোগীদের দাবি, তাদের কেউ পেয়েছেন ৮ কেজি ৪০০ গ্রাম, কেউবা ৮ কেজি ৩০০ গ্রাম। অর্থাৎ প্রায় দেড় কেজি পর্যন্ত কম চাল দেওয়া হয়েছে।

ভাওরখোলা ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া বলেন, “চাল পরিমাপের ক্ষেত্রে সামান্য কমবেশি হতে পারে। গ্রাম পুলিশরাই চাল মেপে বিতরণ করেছে। আমি তখন অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই পুরো বিষয়টি আমার জানা ছিল না।’’

ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘‘চাল বিতরণের সময় আমি মানিকারচর বাজারে ছিলাম। ঘটনাটি সম্পর্কে তখন কিছু জানতে পারিনি। তবে বিষয়টি আমি খতিয়ে দেখছি। যদি কেউ অনিয়ম করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

এ বিষয়ে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘‘আমি ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রতি কার্ডে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল থাকলেও বিতরণের সময় প্রতিটি কার্ডধারীকে নির্দিষ্ট ওজন নিশ্চিত করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব। সেখানে কারচুপির ঘটনা শুধু আইনভঙ্গ নয়, মানবিকতাকেও প্রশ্নের মুখে ফেলে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close