বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীতে মাদ্রাসা সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:২৪ পিএম

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল লতিফের বিরুদ্ধে অনিয়ম, দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ এনে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে তার অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১ জুন) দুপুরে ফেনী সদর উপজেলার সামনেসহ মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন ও প্রতিবাদে প্রতিষ্ঠানের প্রায় সব শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে তারা ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা সুপার আবদুল লতিফ দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিলেন। তার বিরুদ্ধে অর্থ লুটপাট, অনিয়ম, বৈষম্যমূলক আচরণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই তিনি নিরাপত্তা প্রহরীসহ মাদ্রাসা থেকে পালিয়ে গেছেন, বলে জানা গেছে।

শিক্ষকরা বলেন, আমরা তার অধীনে কাজ করতে অনিরাপদ ও অসম্মানিত বোধ করি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ বরদাশতযোগ্য নয়। আমরা অবিলম্বে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় সচেতন মহলও অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে ইউএনও সুলতানা নাসরিন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ফেনী   মাদ্রাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close