বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৩২
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:৫৯ AM

খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার (২ জুন) গাজার রাফাহ ও গাজা শহরের দুটি ত্রাণ বিতরণকেন্দ্রে এই গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত এবং আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে জানা যায়, দক্ষিণ গাজার রাফাহতে একটি খাদ্য বিতরণকেন্দ্রে জড়ো হওয়া হাজার হাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে সরাসরি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৩১ জন প্রাণ হারান। এর কিছুক্ষণ পর গাজার নেটজারিম করিডোরের দক্ষিণে আরেকটি বিতরণকেন্দ্রেও গুলিতে আরও একজন নিহত হন।

বিতর্কিত মানবিক সহায়তা গোষ্ঠী গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত এই বিতরণ কার্যক্রম শুরু থেকেই নানা বিতর্কে জড়ায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত এই সংস্থার ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়, কারণ সেখানে অব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তাহীনতা ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।

জিএইচএফের নির্বাহী পরিচালক জ্যাক উডস ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “এটা স্পষ্ট যে এই কার্যক্রম মানবতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার নীতিগুলো মানছে না। এ ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়।”

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সহায়তা সংস্থাও জিএইচএফের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ, এই ত্রাণকেন্দ্রগুলো ইসরায়েলের সামরিক কৌশলের অংশ হয়ে উঠেছে এবং নিরপেক্ষতা বজায় রাখা হয়নি।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেন, “সহায়তা বিতরণ কেন্দ্রগুলো এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।”

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ঘটনাস্থলে বা তার আশেপাশে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়নি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিনি   গুলি   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close