রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
আট অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা, নদী বন্দরে ১ নম্বর সংকেত
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:৪২ AM

দেশের আটটি জেলার ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ জুন) সকালে দেওয়া পূর্বাভাসে সংশ্লিষ্ট এলাকাগুলোর জনগণকে দুপুর ২টার মধ্যে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী ও ফেনী জেলার কিছু স্থানে (পুনরায়) দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাত ঘটতে পারে। তাই সতর্কতা হিসেবে সবাইকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আরও জানান, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়েও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে এমন আবহাওয়া স্বাভাবিক হলেও বজ্রপাতের ঘটনা থেকে জানমালের সুরক্ষা নিশ্চিতে জনসচেতনতা জরুরি। তাই সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি অযথা বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বজ্রঝড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close