বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:৩০ AM আপডেট: ০২.০৬.২০২৫ ১:৪৪ PM

দেশের ৫৫তম জাতীয় বাজেট আজ সোমবার (২ জুন) ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হবে।

সাংবিধানিক বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট কার্যকর হবে। এবারের বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট এবং দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক পরিস্থিতির একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে অর্থ বিভাগের www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের www.nbr.gov.bd ওয়েবসাইটে বাজেটের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক দলিল প্রকাশ করা হবে। দেশ ও বিদেশ থেকে [email protected] ই-মেইলের মাধ্যমে বাজেট নিয়ে মতামত বা পরামর্শ পাঠানো যাবে।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থাৎ এবার বাজেটের আকার ৭ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। স্বাধীনতার পর এই প্রথমবার বাজেটের আকার কমানো হলো।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেটের আকার ছোট করা হয়েছে।

নতুন বাজেটে পরিচালন খাতে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে, যা চলতি বাজেটে ছিল ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। উন্নয়ন বাজেট কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা করার কথা বলা হয়েছে, যা বর্তমানে ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ব্যয় ধরা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

প্রচলিত রীতি অনুযায়ী প্রতি অর্থবছরের জুন মাসের কোনো এক বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হলেও এবার ব্যতিক্রম হয়েছে। আসন্ন ঈদুল আজহার ছুটির কথা বিবেচনায় রেখে সোমবারই বাজেট ঘোষণা করা হচ্ছে।

উল্লেখ্য, এটি হবে টেলিভিশনের পর্দায় বাজেট ঘোষণার তৃতীয় ঘটনা। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এবং ১৯৯৬ সালে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছিলেন টেলিভিশনে।

সরকার সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওকে বাংলাদেশ টেলিভিশনের ফিড নিয়ে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা একযোগে সম্প্রচারের আহ্বান জানিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বাজেট   ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close