মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ডোমারে ভিজিডির ১১৫ বস্তা সরকারি চাল উদ্ধার, তদন্ত শুরু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ২:২৯ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় ভিজিডি কর্মসূচির অধীন বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ মে) সকাল ১১টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের সপ্তর্ষী কিন্ডারগার্টেন সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা।

জানা গেছে, গোলাম রব্বানী নামের এক ব্যবসায়ী গোপনে সরকারি বরাদ্দের এসব চাল কিনে নিজের গুদামে মজুত করেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। ব্যবসায়ী রব্বানী জানান, ডোমার চান্দিনা পাড়ার মশিয়ার রহমানের চাল এগুলো। তিনি টাকা দিয়ে চালগুলো তাদের মাধ্যমে কিনেছেন। তারা শুধু মজুরি পান। রাতে বস্তা পরিবর্তনের সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে তারা প্রশাসনকে অবগত করে, পরে প্রশাসন চালের বস্তাগুলো জব্দ করে।


চাল অবৈধভাবে মজুত করায় প্রশাসনের হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ১১৫ বস্তা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার দুপুরে চালগুলো জব্দ করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার করা চাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের দায়িত্ব মহিলা বিষয়ক কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close