প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ২:০৮ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ২:৪২ PM

গরুর নাম লায়লা-মামুন, দাম ১৪ লাখ
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা প্রিন্স মামুন ও লায়লার নাম এবার জায়গা করে নিয়েছে কোরবানির গরুর হাটেও। রাজধানীর গাবতলী হাটে পাওয়া গেছে দুটি গরু, যাদের নাম রাখা হয়েছে, ‘মামুন’ ও ‘লায়লা’।
প্রতিটি ঈদের মতো এবারও গাবতলী হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। তবে নজর কাড়ছে এই দুটি গরু, নাম শুনেই অনেকেই থমকে দাঁড়াচ্ছেন।
গরুর ব্যাপারি জানান, তিনি গরু দুটি তিনি পাবনা থেকে নিয়ে এসেছেন। গরু দুটিকে ব্যাপারি বেশ সাজিয়ে গাবতলি হাটে রেখেছেন। ঠিকঠাক মতো খাওয়াচ্ছেন।
ব্যাপারি জানান, এই গরু দুটিকে অনেক যত্নে লালন পালন করেছেন। এবারের ঈদে তিনি পাবনা থেকে নিয়ে এসেছেন গাবতলী হাটে।
‘মামুন’ গরুটির দাম ধরা হয়েছে ৮ লাখ টাকা, আর ‘লায়লা’র দাম ৬ লাখ টাকা।
প্রসঙ্গত, প্রিন্স মামুন ও লায়লা বেশ কিছুদিন ধরেই অনলাইনে আলোচিত। ২০২২ সালে মামুন নিজের মাকে নিয়ে লায়লার বাসায় থাকতে শুরু করলে তাদের ‘অসম প্রেম’ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি তাদের মধ্যে দ্বন্দ্ব ও মামলা তাদের আবারও আলোচনায় এনেছে।
তবে এবার সেই আলোচনার রেশ ছড়িয়েছে গরুর হাটেও। অনেকে বলছেন, ‘নাম শুনেই গরু দেখতে চলে এসেছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যাদের নাম, গরুর নামেও তাদের ছাপ!’
গরুর হাটে এই ধরনের নামকরণ নতুন নয়, তবে ‘মামুন’ ও ‘লায়লা’ এবার বিশেষ নজর কাড়ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম