শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১২:১১ পিএম

লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও জাতীয় পার্টির (জাপা) নেতারা জানান, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা জাপা কার্যালয় ত্যাগ করেন। পরে রাত ১১টার দিকে ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জাপা কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। জাপা নেতারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

লালমনিরহাটের বিডিআর গেটগামী পথচারী শফিকুল আলম বলেন, ‘মোটরসাইকেলে যাওয়ার সময় দেখলাম, দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।’

লালমনিরহাট পৌর জাপার আহ্বায়ক আলমগীর চৌধুরী বলেন, ‘জাপা কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ভেতরে থাকা আলমারি, চেয়ার, টেবিলসহ সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এছাড়া পার্টির অফিসে থাকা টিভিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। পরে কিছু চেয়ার কার্যালয়ের মূল ফটকের সামনে এনে ভেতরে ও বাইরে আগুন লাগিয়ে দেয়। আমরা আমাদের পার্টি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি। দ্রুত থানায় অভিযোগ দেওয়া হবে।’

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, ‘রাত ৮ টার দিকে আমরা কার্যালয় থেকে চলে যাই। পরে রাত ১১ টার পর টেলিফোনে জানতে পারি, আমাদের কার্যালয়ে কে বা কারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এ সময় তিনি ২০২৪-এর গণঅভ্যুত্থানে জাতীয় পার্টির অবস্থান ও অবদানের কথা তুলে ধরে বলেন, ‘এমন দেশ আমরা চাইনি। জাতীয় পার্টি হিংসার রাজনীতি করে না। দ্রুত এ ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, ‘কারা এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close