বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৮:১১ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার বস আইসক্রিম কারখানার মালিক আব্দুর রাজ্জাককে (৩৩) মেয়াদোত্তীর্ণ রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা ওই আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

ইউএনও এস এম আবু দারদা জানান, দুপুর ১২ টায় পাংশার মৈশালা এলাকার বস আইসক্রিম কারখানায় আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ রং মিশিয়ে আইসক্রিম উৎপাদনের অপরাধে ফ্যাক্টরীর স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাককে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

এছাড়া ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে রং দিয়ে আইসক্রিম না তৈরির জন্য তাকে কঠোর নির্দেশনা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না নিয়েই বস আইসক্রিম কারখানায় স্যাঁতসেঁতে পরিবেশে ও নোংরা পানি দিয়ে তৈরি করা হতো এই আইসক্রিম। চিনি, আম ও লিচুর স্বাদের জন্য কেমিকেল আর গরুর দুধের পরিবর্তে ব্যবহার করা হতো নিম্নমানের গুঁড়ো দুধ। এছাড়া  আকর্ষণীয় করতে মেশানো হতো কাপড়ের রংও।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close