বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রবাসীর গাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পুলিশের রেকার চালক গুলিবিদ্ধ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১:২১ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৪:০৭ PM

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদুল আজহাকে কেন্দ্র করে বেড়েছে ডাকাতি। প্রায় প্রতিনিয়ত চলছে  ডাকাতির ঘটনা। শুক্রবার (৩০ মে) রাত ৩ টার দিকে পোষ্টকামুরী চরপাড়া নামকস্থানে পৌছাইলে জর্ডান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাধা দেওয়ায় মির্জাপুর হাইওয়ে থানার টহল দেওয়া পুলিশের রেকার গাড়ির সহকারী চালক ডাকাতের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। 

তিনি বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ তুহিন মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে জর্ডান ফেরত প্রবাসী নারী বিউটি বেগম বলেন, তিনি গত বুধবার জর্ডান থেকে দেশে ফিরে টঙ্গীতে আত্মীয়ের বাড়িতে থাকেন। শুক্রবার রাতে হাইয়েচ গাড়িতে গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশে রওনা হলে রাত ৩ টার দিকে চরপাড়া এলাকায় পৌছানোর পর পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় ৮-৯ জন ডাকাত  চাপাতি, হ্যান্ডকাপ,ওয়াকিটকি, পিস্তল বের করে তাদের সঙ্গে থাকা ৫/৬ টি মোবাইল ৭০ হাজার টাকাসহ মালামাল ডাকাতি করে।

এমন সময় পিছন দিক থেকে পুলিশের রেকার গাড়ি যাওয়ার সময় ডাকাতির ঘটনা নজরে পড়লে গাড়ি থামিয়ে ডাকাতদের বাধা দিলে ডাকাতদের ছুড়া  গুলিতে রেকার গাড়ির চালকের সহকারী গুলিবিদ্ধ হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি রেখেই চম্পট দেয়।

মির্জাপুরের কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা হলে তারা বলেন, এমনিতে এই উপজেলায় ডাকাতি, চুরি, ছিনতাই, খুন, রাহাজনি বেশী হচ্ছে। তারমধ্যে কোরবানির ঈদকে সামনে রেখে ডাকাতির ঘটনা আরো বেড়েছে। এতে পুলিশের নজরদারি বাড়ানো দরকার বলে দাবি জানান তারা।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, গতকাল রাতের ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ডাকাতদের ধরার চেষ্টা চলছে। রাতে পুলিশের টহল চলছে, ঈদুল আজহার জন্য পুলিশের নজরদারি আরো বাড়ানো হবে বলে তিনি জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  গুলিবিদ্ধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close