বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:৫০ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ৯:৩৮ PM

টাঙ্গাইলে পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী। 

এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকালে টাঙ্গাইল জেলায় বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।  

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ। এছাড়াও ছিলেন  সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি সভাপতি নিলুফা ইয়াসমীনসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাও।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীসহ কোন কর্মসূচিই যথাযথ পালন করতে পারেনি। তবে আজ আমরা উন্মুক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। তার আদর্শ সামনে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের লক্ষ্য।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close