শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
সেন্টার ফর ন্যাশনাল কালচারে’র পদক প্রদান ও সাহিত্যসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:৩১ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ৯:০১ PM
সাহিত্যিক ও সাংবাদিক মাহবুবুল হককে ক্রেস্ট তুলে দেন ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম

সাহিত্যিক ও সাংবাদিক মাহবুবুল হককে ক্রেস্ট তুলে দেন ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম

বাংলা কবিতায় বর্ষার বন্দনা হয়েছে সেই মধ্যযুগ থেকে আজ পর্যন্ত। বর্ষা আর বৃষ্টি এখন কবিতার একটি অংশ। এমন কোনো কবি নেই বর্ষাকে কেন্দ্র করে দু’একটি পঙক্তি রচনা করেননি। 

আজ শুক্রবার বিকেলে এমন বৃষ্টির দিনে মিরপুরে বসে সাহিত্য আসর। ‘এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়- এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে তপনহীন ঘন তমসায়’- (রবীন্দ্রনাথ, বর্ষার দিনে) বৃষ্টির আবেদন চতুর্মুখী। সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত মাসিক সাহিত্য সভায় কবি’ সাহিত্যিক’ ইতিহাসবিদ ও গবেষকদের আগমন ঘটে।

সিএনসি’র কর্ণধার সংগঠক সাহিত্যিক ও সাংবাদিক মাহবুবুল হকের সভাপতিত্বে ও  সিএনসি’র নির্বাহী পরিচালক প্রাবন্ধিক, সাহিত্যিক শাহানারা স্বপ্নার সঞ্চালনায় সাহিত্য আসর প্রাণবন্ত হয়ে ওঠে। সাহিত্য আসরে সীরাতে অবদান রাখায় কিশোরগঞ্জ সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্যিক ও সাংবাদিক মাহবুবুল হককে ক্রেস্ট তুলে দেন ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম। একই সাথে রেইকি গ্র্যান্ড মাস্টার ড. খান মো. জিয়াউল ইকবালকে সিএনসি’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় সাহিত্য সভায় উপস্থিত ছিলেন, ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, কবি মুর্শিদ-উল-আলম, লেখক সাহিত্যিক ছড়াকার মোহাম্মদ সিরাজ, নজরুল গবেষক আবীর বাঙালি, মাছরুরুল হক নেপচুন, রহিমা আক্তার, তামিমা তাবাসসুম, বুবাইয়াত ইকবাল খান, জহুরা বিলকিছ, মো. নজরুল ইসলাম, নয়ন আব্দুর রউফ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, কবি ও প্রকাশক এনাম রেজা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ



আরও সংবাদ   বিষয়:  কবিতা   কবি   বর্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close