প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:২৫ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ৭:২০ PM

বাউশিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
"হোক না আমার কুঁড়ে ঘর আমিও দিব নির্ধারিত কর" এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাউশিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই সভা অনুষ্ঠিত হয়। বাউশিয়ার দাশকান্দী বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সংলগ্ন একটি ডেকোরেটরে(সাজঘর) চলতি অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে ২ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৩শ টাকা।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এবাদুল হকের সভাপতিত্বে খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সুমন মিয়া। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত ওয়ার্ড সমূহের মহিলা সদস্য ও স্থানীয় ভোটারগণ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস