প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:১৯ পিএম

দেশের চিকিৎসা খাতে আরও জনবল যোগ করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮ তম বিশেষ বিসিএস-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ৩ হাজার চিকিৎসক। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদন শুরু: ১ জুন সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ৬ টায়।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৫০ টাকা।
বয়সসীমা: সর্বোচ্চ বয়স: ৩২ বছর।
পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন:৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষাটি হবে ৩০০ নম্বরের। যার মধ্যে লিখিত (MCQ) পরীক্ষা
২০০ নম্বর, মৌখিক পরীক্ষা ১০০ নম্বর ।
MCQ পরীক্ষার বিষয় ও নম্বর: বিষয়ভিত্তিক (যে পদে পরীক্ষা দেবেন) ১০০ নম্বর, সাধারণ বিষয় ১০০ নম্বর, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০, মানসিক দক্ষতা ১০।
পরীক্ষার সময়: ২ ঘণ্টা।
বি:দ্র: ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় পাস করতে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।
সম্ভাব্য পরীক্ষা:জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পিএসসি।
উল্লেখ্য, এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
স্বদেশ প্রতিদিন/এমএম