বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      
কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:১২ পিএম
কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের একাংশের হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) রাতে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্ট চলাকালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মার্কেটিং ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর অনুসারীরা ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময়  ‘সাংবাদিকদের আগে মার’ বলে স্লোগানও দেওয়া হয়।

হামলায় দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্ এবং দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা শারীরিকভাবে লাঞ্ছিত হন। এছাড়া ছাত্রদল কর্মী সাইফুল মালেক আকাশ, জহিরুল ইসলাম জয়, তাওহিদ রহমান সাকিবসহ প্রায় ২০-২৫ জন এই হামলায় জড়িত বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীরা জানান, প্রশ্ন করায় তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং মোবাইল ফোন ছুঁড়ে ফেলা হয়। এতে একজন সাংবাদিকের মোবাইল ভেঙে যায়।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি ছাত্রদলের সদস্য সচিব শুভ অস্বীকার করলেও ভিডিও ফুটেজে সরাসরি হামলার প্রমাণ মিলেছে।

শুভ জানান, যদি কেউ হামলা করে থাকে, সংগঠনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং কনসার্ট আয়োজক কমিটির আহ্বায়ক ড. শরীফুল করীম বলেন, ‘আমি কাউকে দায়িত্ব দেইনি এমন কোনো ব্যবস্থা নিতে। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়।’

এ ঘটনায় প্রক্টরিয়াল বডি তদন্ত করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল হাকিম।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা   উত্তপ্ত ক্যাম্পাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close