প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:৫০ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকের সাথে সংঘর্ষে বেপোরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলের চালক রিয়াদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত । এ সময় আরোহী সহপাঠী তুহিন হোসেনকে মুমূর্ষাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ আলমনগর ইউনিয়নের নবগ্রামের সুরুজ্জামালের ছোট ছেলে। আহত তুহিন নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তারা দু’জনেই নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
জানা যায়, তারা দুই বন্ধু এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে বাইক চালক রিয়াদের মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বন্ধু তুহিন বাইকের পেছন থেকে ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গোপালপুর থানার ওসি (তদন্ত) মো. মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর