শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সীমান্তে গুলির পর ড্রোন উড়াচ্ছে বিএসএফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১২:৫৬ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালানোর পর এবার ওই এলাকায় ড্রোন উড়িয়েছে তারা।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত এলাকায় বিএসএফের ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া।

এর আগে মঙ্গলবার ভোরে রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭/১ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার এলাকায় পুশইন ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়। বিজিবি সূত্রে জানা যায়, ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। এ সময় বিজিবি বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে ৪ রাউন্ড গুলি ছোড়ে এবং অকথ্য ভাষায় গালাগালি করেন।

গুলির ঘটনার পর পরই বিজিবি সদস্যরা শূন্যরেখায় অবস্থান নেন এবং সতর্ক অবস্থানে থাকেন। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামবাসীরাও সীমান্তে এসে জড়ো হন। তাঁরা সীমান্তের শূন্যরেখায় থেকে বিজিবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সীমান্তে চলমান এ ধরনের পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ড্রোন উড়ানোর ঘটনায় অনেকেই নিরাপত্তা ঝুঁকি এবং ভারতীয় বাহিনীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সীমান্তে গুলির পর ড্রোন উড়াচ্ছে বিএসএফ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close