সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী      ● রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যু      ● মেধা ও যোগ্যতা প্রমাণের স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে খুদে শিক্ষার্থীরা      ● চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী      ● ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম পাঁচ দিনের রিমান্ডে      ● ভালুকায় ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটের অভিযোগ      ● নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা      ● যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক      ● যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেললেন স্বামী      ● নদীগর্ভে স্কুল ভবন, ভূমি অফিসের নিচে খোলা আকাশের তলে চলছে পাঠদান      ● নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল      ● শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির      
রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার
রাঙ্গাবালী প্রতিদিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১২:৩৫ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. আবদুল প্যাদা নামের এক জেলেকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরী নিজেই সোমবার বিকেলে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার রাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং হাতেনাতে অভিযুক্তকে আটক করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close