বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউমার্কেটে ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক তিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের হাতে মারধরের ঘটনায় মঙ্গলবার (২৭ মে) দুপুরে মেডিক্যাল সেন্টারে আহতদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীরা এখনো বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে দুপুরে উপাচার্য সেখানে যান এবং চিকিৎসক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেটের চাঁদনিচক মার্কেটের সামনে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ করায় ওই দুই শিক্ষার্থীকে ‘চোর’অপবাদ দিয়ে কয়েকজন দোকান কর্মচারী মিলে তাদের একটি কক্ষে আটকে রেখে প্রায় ৪০ মিনিট ধরে মারধর করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে মেডিক্যাল সেন্টারে নিয়ে আসেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নিউমার্কেট   ঢাবি শিক্ষার্থীকে মারধর   আটক তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close