বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাইবার নিরাপত্তা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৫:০৩ পিএম

সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘Public Key Infrastructure Summit 2025 - PKI Hackathon’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থীদের গঠিত ‘Triptych’ দল।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আয়োজন করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন Control of Certifying Authority। এতে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসে জাহাঙ্গীরনগরের Triptych।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন CSE বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান। তাঁর প্রবন্ধ ও দলের পারফরম্যান্স উপস্থিত বিচারকদের মন জয় করে নেয়।

এ অর্জনের জন্য দলের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব আরও বৃদ্ধি পেয়েছে। আমরা গর্বিত এবং আনন্দিত। CSE বিভাগের এই ধারাবাহিক অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, দেশের সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, যেখানে তরুণ প্রযুক্তিবিদদের মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা   চ্যাম্পিয়ন   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close