শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ৪:৫৭ PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাক হেডম্যান পাড়ার ত্রিমোহনী রাস্তা সংলগ্ন জঙ্গল থেকে একটি একনলা দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অস্ত্রের পাশাপাশি ডাকাতির সময় চুরি যাওয়া একটি সোলার ব্যাটারিও উদ্ধার করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


ত রবিবার রাতে চাক হেডম্যান পাড়ার আলুমং চাকের বাড়ীতে একটি ডাকাতদল সোলার চার্জারের দুইটি ব্যাটারী, চার্জারসহ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় গৃহকর্তা পাড়াবাসীদের নিয়ে ডাকাতদের তাড়া করে। ঐসময় তারা অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করতে এসেছিল। পরে পুলিশ এবং জনতার তাড়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় ডাকাতরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে আলুমং চাক নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতদল হামলা চালিয়ে সোলার চার্জারের দুটি ব্যাটারি, চার্জারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় গৃহকর্তা পাড়াবাসীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং ডাকাতদের ধাওয়া করে। পরে পুলিশ ও স্থানীয়দের তাড়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনার সঙ্গে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close