শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মগবাজারে প্রকাশ্যে ছিনতাই: ভিডিও ভাইরাল, কি বলছে ‍পুলিশ?
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৪:২৯ পিএম

ঢাকার মগবাজারের গ্রিনওয়ে গলিতে গত ১৮ মে বিকেল ৫ টা ২২ মিনিটে এক তরুণকে অস্ত্রসজ্জিত ছিনতাইকারীরা প্রকাশ্যে ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করেছে।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি মো. রাজু।

তিনি বলেন, যে ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন, তিনি বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি।

এরই মধ্যে ভিডিওর সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। পুলিশ জানতে পেরেছে, ভুক্তভোগীর নাম মো. আব্দুল্লাহ এবং তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।

ভিডিওতে দেখা যায়, বিকেল ৫টা ২২ মিনিটে এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার সময় বাইকে আসা তিন ব্যক্তি তার পথ আটকায়। বাইক থেকে দু'জন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে এবং চাপাতি দিয়ে আঘাতও করে। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে।

এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে থাকলে চাপাতি হাতে দু'জন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। এর মধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তিনজন পালিয়ে যায়। ভিডিওতে হেলমেট পরা থাকায় তাদের কারো চেহারা দেখা যায় যায়নি।

ওসি জানান, ছিনতাইকারীদের মুখ অবিকল শনাক্ত করা যায়নি কারণ তারা হেলমেট পরে ছিল। পুলিশের অভিযান চলছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মগবাজারে প্রকাশ্যে ছিনতাই: ভিডিও ভাইরাল   কি বলছে ‍পুলিশ?  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close