মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভিপি শাহীনসহ স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার      ● চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার      ● ২৫ গ্রামের মানুষের কান্নার কারণ যে রাস্তা      ● কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা      ● লটে নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার      ● দুর্গাপূজার ছুটি ২২ অক্টোবরও হতে পারে      ● যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম      ● পল্লী মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য      ● শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় ও কুইজ      ● ইরানের এনপিটি ছাড়ার আলোচনায় উদ্বিগ্ন রাশিয়া      ● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      
প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদণ্ড
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:১৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুকুমার মজুমদারের ছেলে রুবেল মজুমদার (৩০) ও লক্ষীপুরের চররমিজ গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে রুপক চন্দ্র দাস (২৯)।  

রোববার (২৫ মে) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌসভার ৯নম্বর ওয়ার্ডের লন্ডন টাওয়ারের পিছনে ও উপজেলার চরপার্বতী এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিল দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। পরে আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একইসঙ্গে তাদের ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আসামিদের বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।  

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close