প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:৪৩ পিএম

হাইকোর্টের রায়ের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পাড়ালে সেটি হবে আদালতের অবমাননা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।
আজ বৃহস্পতিবার হাইকোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার খোকন বলেন, ‘আদালত মামলা খারিজ করায় ইশরাকের শপথ নেয়ার কোনো বাধা রইল না। আগামী ২৬ মে এর মধ্যে তাকে শপথ পড়াতে হবে। আদালতের অবমাননা না করে, আশা করি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনালের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার শপথের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’
এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস