বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাকসামে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা অনুষ্ঠিত
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:১৩ পিএম

লাকসাম, লালমাই ও বরুড়া এলাকায় গ্যাস ব্যবস্থাপনা, বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ প্রতিরোধে অংশীজন সভা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ বুধবার (২১ মে) দুপুরে লাকসামের আগমন ফুড পার্কে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির সচিব মো. এনামুল করিম চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. মাহমুদুজ্জামান, তথ্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, লাকসাম উপ-শাখার ইনচার্জ প্রকৌশলী মারুফ হাসান, লাকসাম উপজেলা আইসিটি অফিসার কাজি আরেফিনা ওয়াহিদ এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।

সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিক এবং স্থানীয় গ্রাহকরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ‘সকল গ্রাহককে বৈধভাবে গ্যাস ব্যবহার করতে হবে। কেউ যদি অনুমোদনহীন সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বক্তারা জানান, এখনো চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। তাই অবৈধ সংযোগ বন্ধ করতে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।

এছাড়া সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তথ্য অধিকার আইনসহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লাকসামে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা অনুষ্ঠিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close