বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
শেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:৫৪ পিএম

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আজিজুর রহমান  আকাশ(৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০মে) রাত ৯টার দিকে রাংটিয়া রেঞ্জের গজনী বিটের দরবেশতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আজিজুর রহমান  আকাশ উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও দরবেশতলা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, দিনমজুর আজিজুর রহমান আকাশ স্থানীয় নকশী বাজার থেকে নিজ বাড়ীর উদ্দেশে রওনা দেয়। তিনি গজনী বিটের দরবেশতলায় পৌঁছালে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন মশাল নিয়ে দৌড়ে এলে হাতির দল সরে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এবং থানা পুলিশ হাসপাতালে এসে নিহতের খোঁজ নেন এবং পরিবারকে সমবেদনা জানান। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close