মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত:
বৈঠক ফলপ্রসূ হয়নি, এবার অবস্থান কর্মসূচির ডাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:৪১ পিএম

অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠক ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার আগারগাঁও রাজস্ব ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকার সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীদের সংগঠনটি।

এ সময় বলা হয়, মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টাসহ তিন  উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এ সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা, জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৈঠকটি ফলপ্রসূ হয়নি।

বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পরবর্তী কর্মসূচি বুধবার ১২টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে। প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় এনবিআরের আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আগারগাঁও রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম অর্থ উপদেষ্টা আয়কর ও কাস্টমস ক্যাডারের যৌক্তিক দাবিগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আধা ঘণ্টার বৈঠকে তিনি আমাদের কোনো যুক্তিই শোনেননি। একতরফাভাবে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন; যা আমাদের আশাহত করেছে। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে বুধবার জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close