সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে হার্ভার্ড ইউনিভার্সিটির ফেডারেল অনুদান থেকে আরও ৬০ মিলিয়ন ডলার বাতিল করেছে দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস)। সোমবার (যুক্তরাষ্ট্র সময়) বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

এইচএইচএস-এর পক্ষ থেকে এক্স (পূর্বতন টুইটার)-এ বলা হয়, “অ্যান্টি-সেমিটিক হয়রানি এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে ব্যর্থতা দেখানোর কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একাধিক বহু বছরের অনুদান—মোট প্রায় ৬০ মিলিয়ন ডলার—বাতিল করা হয়েছে।”

এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল অনুদান ফ্রিজ করে দেয়। শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন বলেন, উচ্চশিক্ষার প্রতি ‘বিদ্রুপমূলক আচরণ’ করার কারণে হার্ভার্ড আর কোনো সরকারি গবেষণা অনুদান পাবে না।

এক চিঠিতে তিনি লেখেন, “হার্ভার্ড এখন থেকে একটি সম্পূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচালিত হবে। বিশাল ফান্ড ও ধনাঢ্য প্রাক্তন শিক্ষার্থীদের অনুদান দিয়েই তারা চলবে।”

হার্ভার্ড ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। বিশ্ববিদ্যালয়টির দাবি, এই অনুদান বাতিল ও ফ্রিজ সংবিধানের প্রথম সংশোধনী এবং ফেডারেল আইন লঙ্ঘন করেছে।

গত সপ্তাহে হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার জানান, গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় নিজের তহবিল থেকে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে।

মার্চে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই দ্বন্দ্বের সূচনা হয়, যখন তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কিছু নিয়ম আরোপ করতে চান। ওই সব বিশ্ববিদ্যালয়ে গত এক বছরে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হয়, যা ট্রাম্প 'অবৈধ' বলে আখ্যা দেন। তাঁর দাবি, এসব প্রতিবাদে ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়।

অন্যদিকে, ছাত্রনেতারা বলছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন তারা।

হার্ভার্ড প্রশাসন জানিয়েছে, ট্রাম্পের যেসব দাবি ছিল—যেমন শাস্তিমূলক ব্যবস্থায় পরিবর্তন, বৈচিত্র্য নীতিমালা বাতিল এবং অ্যান্টি-সেমিটিক প্রোগ্রামের নিরপেক্ষ নিরীক্ষা—সেসব গ্রহণযোগ্য নয়, কারণ তাতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ হয়।

তথ্যসূত্র : আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close