বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:৫২ AM আপডেট: ১৯.০৫.২০২৫ ১০:৫৪ এএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

আজ সোমবার (১৯ মে) সকাল ৭ টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্ম এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক ও আরেকজন যাত্রী মো. দেলোয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত চারজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, সকালে বাবলু ফার্মের সামনে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৫ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারনে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান ও যান চলাচল স্বাভাবিক করেন।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা   সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু   ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close