প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:০১ AM

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় আহত শিশু তানজিলা (৪) এবং তার মা মানসুরা বেগম (৩৫) মারা গেছেন।
গতকাল রবিবার (১৮ মে) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, ‘তানজিলার শরীরের ৬৬ শতাংশ এবং মানসুরার ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল। রবিবার বিকেলে তানজিলা এবং রাতে মানসুরার মৃত্যু হয়।’
উল্লেখ্য, গত শনিবার আফতাবনগরের বাসায় গ্যাস লিকেজ থেকে একটি বাসায় আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪জন অগ্নিদগ্ধ হন। পরিবারের সদরস্যরা হলেন, তানজিলার বাবা দিনমজুর তোফাজ্জল হোসেন (৪৫), মা মানসুরা বেগম (৩৫) এবং বোন তানিশা (১১) ও মিথিলা (৭)। ওই দিনই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম