শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:৩৫ AM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।

গতকাল রবিবার (১৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে ওই শিক্ষককে মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষক হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, শাবিপ্রবির ওই শিক্ষক ব্যক্তিগত গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছাকাছি এলে এক ব্যক্তি হঠাৎ মোটরসাইকেল নিয়ে তাঁর গাড়ির সামনে চলে এলে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ওই মোটরসাইকেল চালক এসে তাকে মারধর করেন।

বিষয়টি জানাজানি হলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯ টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এসে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টা ধরে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এরপরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এসময় সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়।

হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে আসা হয়েছে। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে ধরতে তারা অভিযান চালাচ্ছে। মারধরের শিকার শিক্ষককে ওসমানী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close