বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিযবুত তাহরীরের সাথে প্রশাসক এজাজের জড়িতের অভিযোগ ভিত্তিহীন: ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:৫০ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৭:৪২ PM

ডিএনসিসির বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাথে জড়িত অভিযুক্ত করে গড়ে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করেছেন ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি।

রবিবার (১৮ মে) ডিএনসিসির ফেসবুক পেজে সিটি কর্পোরেশনের মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববির দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে ফারজানা ববি বলেন, যারা পূর্বের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী মূলত তাদের পক্ষ থেকে এ অভিযোগগুলো এসেছে। যাদের অপকর্মের বিরুদ্ধে মোহাম্মদ এজাজ সোচ্চার  থেকেছেন তারাই এ কাজ করেছেন।

মোহাম্মদ এজাজের কথা উল্লেখ করে তিনি বলেন, মোহাম্মদ এজাজ একজন পরিচিত পরিবেশবাদী, লেখক ও বুদ্ধিজীবী। তিনি গত ১৬ বছর ধরে স্বৈরাচারের বিরোধিতা, জলাধার দখল ও পানির বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এছাড়াও আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্যতা, পানির অধিকার ও নদীনির্ভর মানুষের জীবিকার পক্ষে তার অবস্থান করেছে বিভিন্ন প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত। 

প্রসঙ্গত, বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০১৫ সালে এজাজের মালিকানাধীন একটি ভবন থেকে কয়েক ব্যক্তির গ্রেপ্তারের ঘটনায় তাকে হিযবুত তাহরীরের সাথে জড়িত করার অপচেষ্টা চালানো হয়। অথচ তিনি বাস করতেন না সে ভবনে। সম্পর্ক ছিল না কোনো ঘটনার সাথেও। কেবল মালিকানার সূত্রে জড়ানো হয় তার নাম। পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে খালাস পান তিনি। 

ডিএনসিসির তথ্যানুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তিনি এ বিষয়ে লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন। এছাড়াও ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার তিনি। 

উল্লেখ্য, ডিএনসিসির পক্ষ থেকে সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, মোহাম্মদ এজাজের এইসব পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে উঠেছে পরিবেশ ধ্বংস ও দুর্নীতিতে অভ্যস্ত মহল এবং সংস্কারবিরোধীরা। তারা পুরোনো ও ভিত্তিহীন অভিযোগকে পুনরুজ্জীবিত করে তার ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা করছে। যাতে বাস্তব সংস্কার থেকে দৃষ্টি সরিয়ে রাখা যায়।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close