প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:১১ পিএম

দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে টানা তৃতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া কলম বিরতি চলবে দুপুর ৩টা পর্যন্ত।
এনবিআরসহ দেশের বিভিন্ন সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকেই অফিস শুরু হলেও সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত রয়েছেন।
জানা গেছে কলম বিরতির আওতায় সব ধরনের কাজ বন্ধ থাকলেও আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবারও এনবিআরের আওতাধীন সব অফিসে কলম বিরতি পালন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর