বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      
বরিশালে কমতে শুরু করেছে ইলিশের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১১:৫০ AM

বরিশালের বাজারে ইলিশের জোগান বাড়ায় ধীরে ধীরে কমছে দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টির পর নদীতে ইলিশ ধরা পড়তে শুরু করেছে, ফলে বাজারে মাছের সরবরাহও বেড়েছে।

গতকাল বরিশাল নগরীর পোর্ট রোড বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিনের ব্যবধানে ইলিশের দাম কেজিতে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কমেছে।

একজন বিক্রেতা ইউসুফ বলেন, ‘চার দিন আগে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৩,৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন তা ২,৭০০ টাকায় বিক্রি করছি।’

বর্তমান বাজারদর প্রতি কেজি, বড় ইলিশ (১.৩ কেজি): ২,৭০০ টাকা, মাঝারি ইলিশ: ২,৩০০ টাকা, ছোট ইলিশ (এলসি): ১,৮৫০ টাকা, আধা কেজি ওজনের: ১,৩০০ টাকা

পোর্ট আড়তদার জহির সিকদার বলেন, ‘আরও দুই মাস পর ইলিশের মৌসুম পুরোদমে শুরু হবে। তখন মাছের সরবরাহ আরও বাড়বে, দামও আরও কমবে। গতকাল এখানে প্রায় ৫০ মণ ইলিশ বিক্রি হয়েছে।’

ভোক্তাদের প্রত্যাশা, এই ধারা বজায় থাকলে ইলিশ আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close