শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      
৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস: ১ নম্বর সতর্কসংকেত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১১:৪৩ AM আপডেট: ১৭.০৫.২০২৫ ১১:৪৫ এএম

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নদীপথে চলাচলরত নৌযান ও যাত্রীদের আবহাওয়া পরিস্থিতির দিকে খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close