বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১১:৩১ AM

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

আজ শনিবার (১৭ মে) সকাল ৯ টার দিকে এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

জানা গেছে, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু তারা গত এপ্রিল মাসের বেতন এখনো পাননি। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। কিছু সময় পর তারা বের হয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে করে মহাসড়কজুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

কারখানার মালিক মো. ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশ-২, টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close