বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চোখ ধাঁধাঁনো গোলে বার্সেলোনাকে শিরোপা জেতালেন ইয়ামাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১০:২২ AM

শিরোপার একদম হাতছোঁয়া দূরত্বে ছিলো বার্সেলোনা। বাকি ছিলো আনুষ্ঠানিকতার, সেটাও হয়ে গেল। এসপানিওলকে অনায়াসে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই স্প্যানিশ লা লিগার শিরোপা  নিশ্চিত করল বার্সেলোনা।

এসপানিওলের মাঠে বৃহস্পতিবার রাতে বার্সা জিতেছে ২-০ গোলে। এতে করে এক মৌসুম পর লা লিগা জিতল কাতালান দল। স্পেনের শীর্ষ লিগে এটি বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ ২৮তম শিরোপা, ৩৬ শিরোপা জিতে রেকর্ড রিয়াল মাদ্রিদের।

গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রতিপক্ষের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সেভাবে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে তিনি কাতালানদের চিরচেনা ছন্দে ফেরালেন। তার পাশাপাশি এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেছেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের দুইয়ে রেখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শিরোপা পুরুদ্ধার করল।

রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয় ৪-৩ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন কয়েকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান ফ্লিক। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রথম সুযোগটা পায় স্বাগতিক এস্পানিওল। তবে চতুর্থ মিনিটে তাদের উর্কো গঞ্জালেসের নেওয়া নিচু শটটি লক্ষ্যে ছিল না। হঠাৎ করেই সপ্তম মিনিটে রেফারি খেলা বন্ধ করে দেন। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্পিকারে সতর্কতা দেওয়ার পরই ফের বল মাঠে গড়ায়। 

কাতালানরা ম্যাচে প্রথম সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। যদিও রবাট লেভান্ডফস্কি বক্সের সামনে থেকে জোরালো শট লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট তিনেক বাদে এস্পানিওলের জোরালো শট ঠেকিয়েছেন বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি। এভাবে উভয় দল বিরতির আগপর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোলের দেখা পায়নি। ম্যাচের ডেডলক ভাঙা প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের অষ্টম (৫৩) মিনিটে। দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করার একপর্যায়ে কয়েকজনকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল। 

পিছিয়ে পড়া স্বাগতিক এস্পানিওল আরেকবার ধাক্কা খায় ৮০তম মিনিটে। ইয়ামালের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তার পেটে জোরে আঘাত করে বসেন ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা। ভিএআরে মনিটরে দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে বাকি সময় এস্পানিওল খেলে একজন কম নিয়ে। নির্ধারিত সময় শেষ হয় ১-০ গোলে। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই লিড দ্বিগুণ করে বার্সেলোনা। লেভান্ডফস্কির বদলি নামা লোপেজ ইয়ামালের বাড়ানো বল ধরে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে এবার ৫৩ ম্যাচে ১৭ গোল ও ২৫টি অ্যাসিস্ট করলেন ইয়ামাল। ১৭ বছরেই তিনি স্পেন জাতীয় দল ও ক্লাবের হয়ে পঞ্চম শিরোপা জিতলেন। এ নিয়ে নিজের প্রথম মৌসুমেই স্পেনের ঘরোয়া প্রতিযোগিতায় শিরোপার ট্রেবল জিতলেন হ্যান্সি ফ্লিক। আগের দুটি (সুপারকাপ ও কোপা দেল রে) শিরোপায়ও তার দল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়েছে।

লা লিগার ট্রফি পাওয়ার অপেক্ষায় থাকা কাতালানদের ৩৬ ম্যাচে পয়েন্ট ৮৫। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল ৭৮ পয়েন্ট পেয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই শিরোপা পুনরুদ্ধারে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে কার্লো আনচেলত্তির দল।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close