বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাম্য হত্যার প্রতিবাদ
বহিরাগতদের নিয়ে ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:২৬ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চ এলাকায় ছুরিকাঘাতে ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রদল।

ঢাবি ক্যাম্পোসে আয়োজিত এই বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও যোগ দেন তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, নিউমার্কেট থানা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ বহিরাগতরা।  এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে ঢাবি শিক্ষার্থীদের। 

প্রসঙ্গত, ঢাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ এসব স্লোগানে মুখোরিত আন্দোলনকারীরা। এছাড়াও ‘খুনি ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতেও শোনা যায় সরকারি বাংলা কলেজের ছাত্রদল নেতাদের।

ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগত এনে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা। 

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যে বহিরাগতদের হাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারালেন, সেই বহিরাগতকেই আবার এই প্রাঙ্গণে নিয়ে আসা হলো কেন? আপনারা বুঝতে পারেননি ঢাবির অন্তর্নিহিত স্পন্দন- এই ক্যাম্পাসের হৃদয়ের স্ফুলিঙ্গকে ধরতে আপনাদের ব্যর্থতা পরিষ্কার।

আরেকজন শিক্ষার্থী লিখেছেন, যে বহিরাগতদের কারণে সাম্য ভাই খুন হলো, সেই বহিরাগতদের ক্যাম্পাসে এনে ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদ করছে-বাহ!

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close