প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ১৫.০৫.২০২৫ ৭:৪৮ PM

কুষ্টিয়ায় মাঠে তামাক কাটার সময় বজ্রপাতে বিজয় হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাড়ারা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত বিজয় মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বেলা সাড়ে ৪টার দিকে বাড়ীর পাশের একটি মাঠে ওই যুবক তামাক কাটছিল । এসময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে, বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর