বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৪:১২ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে ২০২৩-২৫ মৌসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পুরস্কারের অর্থ। এবারের আসরে প্রাইজমানির পরিমাণ দ্বিগুণ করে মোট ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা।

চ্যাম্পিয়ন দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৪ কোটি টাকা। আগের আসরে এই অঙ্ক ছিল মাত্র ১.৬ মিলিয়ন ডলার।

রানার্সআপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় অবস্থানে থাকা ভারত পাচ্ছে ১.৪৪ মিলিয়ন ডলার।

এছাড়া সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ দল পাচ্ছে প্রায় ৮.৫ কোটি টাকা এবং অষ্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে প্রায় ৭.৫ কোটি টাকা।

৬৯.৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে জয় পাওয়ায় অস্ট্রেলিয়া দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামী ১১ জুন, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close