মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হাসপাতালে দুদকের অভিযান, ৩২ জন ডাক্তারের ১০ জনই অনুপস্থিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৪:০২ পিএম

রাজবাড়ী সদর হাসপাতালের নানাবিধ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় ৩২ জন ডাক্তারের মধ্যে ১০ জনই হাসপাতালে ছিলেন না।

আজ বৃহস্পতিব (১৫ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।

ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বলেন, ‘এ সময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি চার্ট অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সপ্তাহে এক দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না। শুধু মাত্র ঈদের দিন মাংস দেওয়া হয়। তাছাড়াও রোস্টার অনুযায়ী ৩২ জন ডাক্তার থাকার কথা থাকলে ১০ জনই অনুপস্থিত পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অবগত করা হবে।’

তিনি আরও বলেন, ‘খাবারের চার্ট অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার রোগীরা পাওয়ার কথা, সে পরিমাণ খাবার সরবরাহ করা হচ্ছে না। মোট ২২ কেজি ২০০ গ্রাম মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে ১৫ কেজি ২০০ গ্রাম।’

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাসপাতালে দুদকের অভিযান   ৩২ জন ডাক্তারের ১০ জনই অনুপস্থিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close